প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের কাপলিং বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৫ জুন) দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে উপজেলার মশাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল হারুন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস টাঙ্গাইলের ভুয়াপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে মশাখালি এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এর ফলে ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রেলপথে চলাচল ব্যাহত হয়।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুত ট্রেনটি উদ্ধার করে ঢাকা-ময়মনসিংহ রুটে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।
মন্তব্য করুন