প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুন) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্তত ৪০ থেকে ৫০ জন অংশগ্রহণকারী টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মাহফুজুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। যেহেতু এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল, তাই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন