প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে দুটি পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ঘটনাটি তদন্ত করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগের সদস্য ছলেমান সরদার (৪৫)।
কেশবপুর থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পরচক্রা ও সোনাতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মামলায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, জনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন