প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৮:১৪ এ এম
অনলাইন সংস্করণ
সিলেটে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে কয়েকটি এলাকায় বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কাজ করা হবে।
এ কারণে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নকাজের স্বার্থে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করা হচ্ছে।
মন্তব্য করুন