প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অটো ও মিশুক ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। আটক নারী আপি বেগম (২৬), উপজেলার আলীপুর নয়ারহাট গ্রামের মো. লোকমান হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিশুক চালক মো. আক্তার হোসেন যাত্রী পরিবহনের সময় তিনজন যাত্রী নিয়ে বালারহাটের দিকে যাচ্ছিলেন। পথে কয়েরমারী এলাকার উল্লাগাড়ী পাথারের বটগাছের কাছে পৌঁছালে যাত্রীদের মধ্যে থাকা ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়।
চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয় এবং মিশুক ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া দিলে ছিনতাইকারীদের মধ্যে আপি বেগমকে আটক করতে সক্ষম হয়, তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
এরশাদ আহমেদ জানান, আটক নারী পুলিশের হেফাজতে রয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে অটো ও মিশুক ছিনতাই চক্রের সঙ্গে জড়িত।
মন্তব্য করুন