প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

সৌদি আরবে কোরবানির ঈদ কবে হতে পারে, জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: সংগ্রীহিত

 

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হবে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত গবেষকরা। বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরবসহ পাকিস্তানেও ঈদুল আজহা উদযাপনের জোর সম্ভাবনা রয়েছে।

Ruet-e-Hilal Research Council-এর সেক্রেটারি জেনারেল Khalid Ejaz Mufti জানান, এ বছর সৌদি আরব ও পাকিস্তানে একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। তার মতে, ১৭ মে সূর্যাস্তের পর করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ARY News-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে, যা সাধারণত চাঁদ দেখার জন্য অনুকূল হিসেবে বিবেচিত।

বিশ্লেষণ অনুযায়ী, ১৭ মে আকাশ পরিষ্কার থাকলে সেদিনই জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ১০ জিলহজ হিসেবে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে চাঁদ দেখা নাও যেতে পারে। সে ক্ষেত্রে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করে ১৯ মে থেকে জিলহজ শুরু হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে অনুষ্ঠিত হতে পারে।

অন্যদিকে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার Umm al-Qura Calendar অনুযায়ীও ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা দেখানো হয়েছে। এর আগের দিন হজ অনুষ্ঠিত হবে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরাও জানিয়েছেন, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সৌদি আরব ও আমিরাত—উভয় দেশেই একই দিনে, অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

মন্তব্য করুন