প্রকাশিত: ২ মে, ২০২৬, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের সাপ্টিবাড়ী রোড, পিটিআই সংলগ্ন একটি বেসরকারি আয়শা ক্লিনিককে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ডা. এ এস এম সায়েমের বিরুদ্ধে অপারেশন না করেই রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোঃ আমিনুর ইসলাম (পিতা: মজিবুর রহমান) গ্রাম:খাতাপাড়া, ডাকঘর :সাপ্টিবাড়ী, থানা:আদিতমারী :জেলা: লালমনিরহাট তারা চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি হন। পরিবারের অভিযোগ, ডা. সায়েম অপারেশনের নিশ্চয়তা দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো অপারেশন সম্পন্ন হয়নি। বরং অভিযোগ উঠেছে, তিনি রোগীকে অপরাশন পুরো না করে ক্লিনিক ত্যাগ করেন।
রোগীর পরিবারের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন—
“আমরা শেষ সম্বল দিয়ে টাকা দিয়েছি। কিন্তু ডাক্টারের উচিত রোগী ভালো ভাবে চিকিৎসা করা। আমরা ত জানি যে অপারেশন ভালো ভাবে হয়েছে কিন্তু পরিশেষে আমার জানতে পারি অন্য ডক্টর এর কাছ থেকে যে রোগী অপারেশন করা হয় নাই কি চিকিৎসা, নাকি প্রতারণা?”
এ ঘটনায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার দাবি করেছে। পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অনিয়ম চলতে থাকলে সাধারণ মানুষ চিকিৎসা সেবার উপর আস্থা হারাবে।
অভিযুক্ত ডা. এ এ এস এম সায়েম নিজেকে এমবিবিএস, পিজিটি (সার্জারি), এমপিএইচ (ইন-কোর্স) এবং সিএমইউ (আল্ট্রা) প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং রংপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
তবে এ বিষয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, সচেতন মহল বলছে—ঘটনাটি যদি সত্য প্রমাণিত হয়, তবে এটি শুধু অনিয়ম নয়, চিকিৎসা খাতে গুরুতর অবহেলা ও শাস্তিযোগ্য অপরাধ। দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
মন্তব্য করুন