প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৮:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

কেশবপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

 


আলী হামজা কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রামচন্দ্রপুর গ্রামের আইয়ুব বাসিয়ার ছেলে সাজু বাসিয়া, মাগুরখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে ওমর আলী গাজী এবং আলতাপোল গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে হাসান আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা আলামত জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন