প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:০১ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, একজন পলাতক

ছবি সংগ্রীহিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, একজন পলাতক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় অপর এক আসামি পালিয়ে যায়।

সোমবার (১৫ জুন ২০২৬) রাত ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলালপুর (বাগানপাড়া) এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. সৈইনুর বেগম (৫১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি আলালপুর (বাগানপাড়া) গ্রামের মৃত রজিবুল ইসলামের স্ত্রী। একই মামলার অপর আসামি মো. কারিমুল ইসলাম (৩০) অভিযান চলাকালে পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন