প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০২:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে পরপর ২ টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডি ২৭ নম্বরে মিনা বাজারের সামনে ককটেল বিস্ফোরণ। কোলাজ ছবি: ছবি : সংগৃহীত

 

 

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।

পুলিশের প্রাথমিক তথ্যে, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্যের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য করুন