প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১০:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শিশুনির্যাতনের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ছবি সংগ্রীহিত

শ্রীমঙ্গলে শিশুনির্যাতনের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এক শিশুকে নির্যাতনের অভিযোগে আনোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সকালে মক্তবে যাওয়ার পথে শিশুটিকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে শিশুটির চিৎকার ও শারীরিক অবস্থার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনোয়ার হোসেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সভাপতি ছিলেন। 

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন