প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০৫:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা'  ঘটনার পরপরই আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ফজরের নামাজ চলাকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাফিজ মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নামাজ চলাকালীন সময়ে হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন হাফিজ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।” 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

মন্তব্য করুন