প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ
সন্তানের জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে অভিভাবকদের সহায়তা করতে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। অনলাইনে শুরু হওয়া এই ফেয়ারটি ২৬ এপ্রিল থেকে চলবে ৫ মে পর্যন্ত।
‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানে British Council ও Prothom Alo-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এতে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে সিএইচএস এডুকেশন লিমিটেড। ব্যাংকিং পার্টনার Prime Bank PLC এবং আইসক্রিম পার্টনার Polar Ice Cream।
অনলাইন কার্যক্রমের পাশাপাশি একদিনের অফলাইন ফেয়ারও অনুষ্ঠিত হয়েছে রাজধানীর Gulshan Shooting Club-এ। দিনব্যাপী আয়োজিত এই ফেয়ারে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল অংশ নেয়।
ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং হেইলিবেরি ভালুকা।
আয়োজকরা জানান, অফলাইন ফেয়ারে অংশ নিয়ে অভিভাবকরা সরাসরি স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যন্ত ভর্তিসংক্রান্ত তথ্য জানতে পারবেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য ফেয়ারটি উন্মুক্ত রাখা হয়।
ফেয়ারে শিশুদের জন্য থাকছে গেমিং জোনসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি বিকেলে আয়োজন করা হয় বিশেষ প্রশ্নোত্তর সেশন, যেখানে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এছাড়া অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। ফেয়ার শেষে অনুষ্ঠিত হবে র্যাফল ড্র, যেখানে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফেয়ারের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যাতে তারা দেশের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে সন্তানের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেন।
মন্তব্য করুন