প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৮:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার উদ্যোগে দিনব্যাপী ‘কর্মী শিক্ষাশিবির–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গঠনে নিয়মিত প্রশিক্ষণ, অধ্যয়ন ও শিক্ষাচর্চার কোনো বিকল্প নেই। ব্যক্তি ও সমাজ গঠনে কর্মীদের জ্ঞান, নৈতিকতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম শাকিল ও তোফায়েল প্রধান। তারা কর্মীদের আদর্শিক উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী শিক্ষাশিবিরে বিভিন্ন শিক্ষামূলক সেশন, আলোচনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। এতে সংগঠনের শহর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন