প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:০৮ এ এম
অনলাইন সংস্করণ
মো. আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত ৭টা ৪৫ মিনিটে পৌরসভার ব্রাকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মো. গোলাম কিবরিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি চালান।
পুলিশ জানায়, বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কে তল্লাশি চালিয়ে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট এবং একটি ভ্যান জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানার পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন