প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) উপজেলার একটি অভিজাত হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০টায় কর্মসূচি শুরু হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমীর মাসুক মিয়া। এছাড়া বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম।
দিনব্যাপী কর্মসূচিতে বিষয়ভিত্তিক দারস, সাংগঠনিক কর্মশালা এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শিক্ষাশিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন