প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

ডেমরায় সুইমিংপুলে গোসলে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগ্রীহিত

ডেমরায় সুইমিংপুলে গোসলে গিয়ে 
কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরা এলাকায় সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মোঃ সাকিব হোসেন (২২)। তিনি দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

রবিবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরার কোনাপাড়া বালুরমাঠ এলাকায় শামসি গ্যালারির একটি সুইমিংপুলে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোঃ আরিফ হোসেন জানান, সকালে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তার ছেলে পানিতে ডুবে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সাকিব তাদের একমাত্র সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন