প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে ইরানের ১৪ দফা প্রস্তাব, পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগ্রীহিত

 

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে ১৪ দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৩ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে প্রস্তাবটির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি শিগগিরই পরিকল্পনাটি পর্যালোচনা করব, তবে এটি গ্রহণযোগ্য হবে কি না—তা নিশ্চিত নই।”

ট্রাম্প আরও অভিযোগ করে বলেন, গত কয়েক দশকে ইরান বিশ্বে যে ক্ষতি করেছে, তার যথেষ্ট মূল্য তারা এখনো পরিশোধ করেনি।

এদিকে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার ভাষায়, “ইরান যদি আচরণে পরিবর্তন না আনে, তাহলে হামলার সম্ভাবনা রয়েছে।”

তবে তিনি পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে বলেন, “দেখা যাক কী হয়।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান ইস্যুতে শক্ত অবস্থানে রয়েছে এবং তেহরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকটও স্পষ্ট, এমনকি দেশটির নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন