প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১১:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ রাতে

ছবি: সংগ্রীহিত

 

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ (রোববার) অনুষ্ঠিত হবে। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১–এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে।

সংসদ সচিবালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, শিরীন সুলতানা, সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে আছেন সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান ও মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

এদিকে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মন্তব্য করুন