প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১১:৫১ এ এম
অনলাইন সংস্করণ
গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং এ আচরণ দেশের মানুষ বেশিদিন সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আবদুল হান্নান মাসউদ।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, সংস্কারের প্রত্যাশায় জনগণ গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি এখন সেই প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের বিশ্বাসঘাতকতার জবাব জনগণই দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের এমন সব অধ্যাদেশ, যা সরকারের ক্ষমতা জোরদার করে—সেগুলোকে আইনে পরিণত করা হয়েছে। বিপরীতে, জনাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে করা অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট, বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আগ্রহী নয়। এমনকি তারা নিজেদের নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন করতে পারবে না।
তিনি সংস্কার আদায়ে জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন