প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০২:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

‘পাল্টি দেওয়ার অভ্যাস নেই’—সাকিব আল হাসান

ছবি: সংগ্রীহিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় থাকতে চান। তবে এই পথচলায় দল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ছোটবেলা থেকেই যে দলেই খেলেছেন, সেই দলের প্রতিই অনুগত ছিলেন। রাজনীতিতেও একই অবস্থান বজায় রাখতে চান তিনি। তার ভাষায়, ‘আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই।’

২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তার সংসদীয় মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও দলীয় অবস্থান পরিবর্তনের কোনো ইচ্ছা নেই বলে জানান তিনি।

সাকিব মনে করেন, একটি রাজনৈতিক দলকে দীর্ঘদিন দমিয়ে রাখা সম্ভব নয় এবং সেটি গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণও নয়। তিনি বলেন, ‘আজীবন কাউকে নিষিদ্ধ করে রাখা যায় না—এটা মানুষের গণতান্ত্রিক অধিকার।’

একইসঙ্গে দেশের রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন এই অলরাউন্ডার। তার মতে, অতীতের ভুলের পুনরাবৃত্তি চলতে থাকলে রাজনৈতিক অচলাবস্থা কখনোই দূর হবে না। তাই এই চক্র থেকে বেরিয়ে আসতে সবারই উদ্যোগ নেওয়া উচিত।

মন্তব্য করুন