প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০৭:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাসুক লস্কর

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মাসুক লস্কর।

শুক্রবার বিকেলে তিনি উপজেলার ৫ ও ৬নং বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন আবুল কাসেম মাসুক লস্কর। এ সময় উপস্থিত ভোটারদের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া ও সমর্থন লাভ করেন বলে জানা গেছে।

গণসংযোগে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম, ২নং ইউনিয়ন সভাপতি কারী আব্দুল মুহিত, ৪নং ইউনিয়ন সভাপতি ফয়জুল হক, ২নং ইউনিয়নের সহ-সভাপতি সবুজ মিয়া, শ্রমিক কল্যাণবিষয়ক সভাপতি সাজ্জাদুর রহমান, সহকারী বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান, বাবুর বাজার ৫/৬নং বাজার ইউনিট সভাপতি অনি মিয়া এবং বাবুর বাজার ইউনিট সভাপতি ডা. তৌহিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে আবুল কাসেম মাসুক লস্কর বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন