প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৮:৪৬ এ এম

অনলাইন সংস্করণ

আখাউড়ায় বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ১

মাহমুদুর রহমান আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার দেবগ্রাম উত্তরপাড়া টানাব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশে এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে, এএসআই মো. ওমর ফারুক ও এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া-কসবা সড়কের মহিউদ্দিনের অটো গ্যারেজের সামনে তল্লাশি চালিয়ে বাবু ভূইয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বাবু ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া (এডভোকেট বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আয়ুব খান ও মাতা পিয়ারা বেগম।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা (রেজি: ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৪৭৬৫) জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন