প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৫ এ এম
অনলাইন সংস্করণ
আব্দুর রশীদ: চৌগাছা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা ইউ এন ও ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম, সাবেক সেক্রেটারি ইউনুস আলী দফাদার, পৌরসভার সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, পৌর সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক রহিদুল ইসলাম খান, চৌগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ পরামানিক রাহা,পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আহমেদ ইমন ও সহসভাপতি জিসান উদ্দিন। এ ছাড়া উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজা মণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যাতে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন