প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:০৮ এ এম

অনলাইন সংস্করণ

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গচিহাটা বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহ, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান আরজু, মুফতি সফিউল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর কটিয়াদীতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

মন্তব্য করুন