প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১০:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
আব্দুর রশীদ:চৌগাছা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় সচেতনতামূলক র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখা। রবিবার (৪ অক্টোবর) বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়।
র্যালির আগে মাদ্রাসা প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন,পৌর আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী সেক্রেটারি ও সাংবাদিক মাস্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ারসহ যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। পাত্রে পানি ঢেকে রাখা, নিয়মিত মশারি ব্যবহার এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্যও তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
পরে একটি সচেতনতামূলক র্যালি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বার্তাসংবলিত প্রচারপত্র ও ব্যানার প্রদর্শন করা হয়। এতে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’, ‘জমে থাকা পানিতে মশার লার্ভা নাশ করুন’, ‘পাত্রে পানি ঢেকে রাখুন’, ‘মশারি ব্যবহার করুন’ এবং ‘পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন’—এসব বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।
মন্তব্য করুন