প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ০৮:৪৬ এ এম

অনলাইন সংস্করণ

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৮

ছবি সংগ্রীহিত

 

ফিলিস্তিনের গাজা সিটিতে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার দিবাগত রাতে শহরের কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, গাজা সিটিতে একযোগে চারটি বিমান হামলা হয়, যার ফলে ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আল শিফা হাসপাতাল সূত্র জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন