প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০৮:০৮ এ এম
অনলাইন সংস্করণ
আল শাহরিয়া আমিন : নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। রোববার বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে নড়াইল জেলা হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মো. মসিয়ার রহমান, সায়দাত কবির রুবেল এবং শিহাবুর রহমান শিহাব।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাহবুব মোর্শেদ জাপল, শাহরিয়ার রিজভী জর্জ, খন্দকার ফশিয়ার রহমান, শাহজাহান সিদ্দিকী টিটো, মো. রফিকুল ইসলাম, জাবেদুল হক জনি, রিয়াজুল কামাল পাভেলসহ যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।
মন্তব্য করুন