প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৭:৩২ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মাহমুদুল হাসান নাঈমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিবাচক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্য গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিক সমিতির ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পেশাগত দক্ষতা উন্নয়ন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।
পরে ঈদ পূর্ণমিলনীর আনন্দঘন পরিবেশে সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
মন্তব্য করুন