প্রকাশিত: ৩৭ মিনিট আগে, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলীর ওয়্যাটসআ্যপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচিতজনসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন বিকাশ ও নগদ নম্বরে টাকা পাঠাতে বলা হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়। হ্যাক করা ওয়্যাটসআ্যপ অ্যাকাউন্ট থেকে ‘নতুন সকালের বার্তা’র বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম তারেক, কেশবপুর উপজেলা প্রতিনিধি আলী হামজা এবং ‘প্রাণের বাংলাদেশ’-এর কেশবপুর প্রতিনিধি ছাদেক হোসেনসহ অ্যাকাউন্টে থাকা বিভিন্ন নম্বরে ৩০ হাজার, ৩৫ হাজার ও ৪০ হাজার টাকা করে দাবি করা হয়েছে বলে জানা গেছে।
বার্তায় নির্দিষ্ট কয়েকটি বিকাশ ও নগদ নম্বরে এসব টাকা পাঠাতে বলা হয়। এতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেন।
পরে মোক্তার আলী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওয়্যাটসআ্যপ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক করেন। তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মাহমুদ মোস্তফাও বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর 1AKG4M।
এদিকে, হ্যাক হওয়া ওয়্যাটসআ্যপ নম্বর থেকে কোনো ধরনের টাকা চাওয়া হলে তাতে সাড়া না দিতে এবং কোনো বিকাশ বা নগদ নম্বরে অর্থ পাঠানোর আগে সরাসরি যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
জিডি নম্বর: 1AKG4M
মন্তব্য করুন