প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, দিনাজপুর ব্রাঞ্চের আয়োজনে “ভোরের স্ট্রাইকার্স ফুটবল টুর্নামেন্ট” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও দর্শকদের ব্যাপক উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের সাবেক উপ-পরিচালক। এছাড়াও উপস্থিত ছিলেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাচ ফাইভ ও ব্যাচ সিক্স। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। খেলার একপর্যায়ে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে জার্সি প্রদান করে সম্মাননা জানানো হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
জমকালো এ টুর্নামেন্টে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ব্যাচ সিক্স বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা প্রশিক্ষণার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ আয়োজনের সহযোগিতায় ছিল স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি।
📍 আয়োজনে: E-Learning & Earning Ltd. – Dinajpur Branch
মন্তব্য করুন