প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০১ এ এম

অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আঃ রাজ্জাককে ছাত্রদলের আহ্বায়ক

ছবি: সংগৃহীত

 

 চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাককে দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় সংগঠনটির তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে বর্তমান কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে চাঁদাবাজির অভিযোগে আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার স্থলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. রুবেল ইসলাম।

তবে সম্প্রতি গঠিত জেলা কমিটিতে পুনরায় আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করা হলে বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল এবং সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা বর্তমান কমিটি বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা দ্রুত এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন