প্রকাশিত: ৪৭ মিনিট আগে, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
মানবিক উদ্যোগে পাশে দাঁড়ানোর ঘোষণা Blood Donation Society of Lalmonirhat-এর
জেলা প্রতিনিধি মো আব্দুল বারেক
থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়মিত রক্তের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Blood Donation Society of Lalmonirhat (BDSL)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, লালমনিরহাট জেলার থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনে রক্তের প্রয়োজন হলে বিনামূল্যে আজীবন রক্ত সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
রক্তের অভাবে কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই লক্ষ্যেই সংগঠনটির এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। বিশেষ করে নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন থ্যালাসেমিয়া রোগী এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
BDSL-এর পক্ষ থেকে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে, রক্তের প্রয়োজন হলে কোনো ধরনের সংকোচ না করে সরাসরি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হামিদুর রহমান জানান, মানবিকতার জায়গা থেকে অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
জরুরি যোগাযোগ
📱 মোবাইল: ০১৬০৮১৯৫২৭১
📘 ফেসবুক গ্রুপ: Blood Donation Society of Lalmonirhat (BDSL)
প্রতিষ্ঠাতা ও সভাপতি
মো. হামিদুর রহমান
Blood Donation Society of Lalmonirhat (BDSL)
মন্তব্য করুন