প্রকাশিত: ৪৪ মিনিট আগে, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি
সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন করেছেন মেহেরপুরের সচেতন নাগরিক সমাজ।
আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষসহ কৃষকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারীরা জানান, অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এতে সাধারণ কৃষকের কাছে সুষমভাবে সার পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
মানববন্ধনকারীরা আরো বলেন, যত দ্রুত সম্ভব যোগ্য ডিলার নিয়োগ দিতে হবে। ২০২৬ নীতিমালা অনুসারে প্রকাশ্য দিবালোকে এই নিয়োগ হতে হবে।
এই নিয়োগ হতে হবে কৃষকের সুবিধার জন্য, কোন গোষ্ঠীর সুবিধার জন্য নয়।
বক্তব্যে তারা আরো বলেন, আবেদনকারীদের প্রতিনিধিদের সামনে এই নিয়োগ সম্পন্ন হতে হবে। পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের বাতিলের কারণ প্রকাশ করতে হবে। যদি একাধিক যোগ্য ব্যক্তি থাকেন তাহলে লটারির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।
মন্তব্য করুন