প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ১১:১৭ এ এম

অনলাইন সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেবিরোধী অভিযান, আটক ৬২৪

 


কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ এ তথ্য জানায়। আটক ব্যক্তিদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলার ১৮টি থানার পুলিশ সদস্যরা একযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালান। কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখা যায়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন