প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৭:০৮ পিএম

অনলাইন সংস্করণ

ভোলাহাটে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগ্রীহিত

ভোলাহাটে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাকিব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ, ১১ জুন ২০২৬ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ (১১ জুন ২০২৬) সকাল ০৮:০০ হতে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের ভোলাহাট রসূলপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোঃ আব্দুর রসিদ (৪৬), পিতা- ইলিয়াস, মাতা- নুরজাহান, সাং- ভোলাহাট রসূলপুর, ওয়ার্ড নং-৫, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ১২ (বারো) গ্রাম হেরোইন এবং ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন