প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মো আব্দুল বারেক
জেলা প্রতিনিধি লালমনিরহাট
বাঁধন, লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন-এর উদ্যোগে আয়োজিত "মৌসুমি ফল উৎসব–২০২৬" আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুল নবী, অধ্যক্ষ, লালমনিরহাট সরকারি কলেজ। তিনি দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যসচেতনতা এবং শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সাদেক জুন্নুন, সম্পাদক, শিক্ষক পরিষদ, লালমনিরহাট সরকারি কলেজ; জনাব আরমান রহমান, তত্ত্বাবধায়ক শিক্ষক, বাঁধন, লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন; জনাব জাকির হোসেন, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ এবং জনাব মোঃ ফজলে রাব্বি, প্রভাষক, বাংলা বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে বাঁধনের সম্মানিত উপদেষ্টা, সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও নিরলস প্রচেষ্টায় দেশীয় মৌসুমি ফলকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব প্রাণবন্ত, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল শিক্ষক, উপদেষ্টা, সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, সকলের ভালোবাসা, দিকনির্দেশনা ও সহযোগিতাই ভবিষ্যতের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রধান অনুপ্রেরণা।
মন্তব্য করুন