প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৯:০৫ এ এম

অনলাইন সংস্করণ

গোগায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি অভিযান

 

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গোগা বাজার এলাকায় এ গণসংযোগ ও দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ৬ নম্বর গোগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম খলিল। এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ গোগা বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে সংগঠনের দাওয়াত পৌঁছে দেন।

এ সময় নেতৃবৃন্দ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনগণের সঙ্গে যোগাযোগ ও দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।

মন্তব্য করুন