প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৭:২৪ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিেত শিবিরের মিছিল

ছবি: সংগ্রীহিত

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিেত শিবিরের মিছিল 


জাহিদুল ইসলাম
লালমনিরহাট প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে লালমনিরহাটে ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে লালমনিরহাট কেন্দ্রীয় মসজিদ থেকে মিশন মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি আশরাফুল আলম সালেহী এসব দাবি জানান।
সমাবেশে জেলা সভাপতি আশরাফুল আলম সালেহী বলেন, “অনতিবিলম্বে জুলাই সনদে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, আমাদের শরীরে রক্ত যতদিন থাকবে, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “আমরা এই বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে তুলে দেব না।” তিনি জুলাইকে জাতির ঐক্য, বৈষম্যহীনতা এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস হিসেবে উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ না করার আহ্বান জানান।
আশরাফুল আলম সালেহী আরও বলেন, “জুলাই আসে-যায়, কিন্তু আবু সাঈদ, মীর মুগ্ধদের খুনিদের বিচার করা হয় না। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, শহীদ শরীফ ওসমান হাদীদের বিচার হয় না।”
তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে তিনি বলেন, “অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। খুনিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ, দায়িত্বশীল, কর্মী ও তৌহিদী ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন