প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৬ অনুষ্ঠান। এতে উপজেলার তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সকাল ১০টায় সালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি তারেকুল ইসলাম ও হোসাইন আহমেদ, বর্তমান জেলা সেক্রেটারি সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আশরাফ আলী, সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হক এবং জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক শাহিন আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূর্ব শাখা শিবিরের সেক্রেটারি ইবাদুর রহমান ও পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুস্তাকিম খান। বক্তারা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
মন্তব্য করুন