প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১০:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

হিজরি নববর্ষ আজ, শুরু হলো ১৪৪৮ হিজরি

ছবি সংগ্রীহিত

হিজরি নববর্ষ আজ, শুরু হলো ১৪৪৮ হিজরি

আজ পবিত্র মুহাররম মাসের প্রথম দিন। এর মধ্য দিয়ে শুরু হলো নতুন হিজরি বছর ১৪৪৮। বিশ্বের মুসলিম উম্মাহ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মাধ্যমে হিজরি নববর্ষকে স্বাগত জানাচ্ছেন।

হিজরি সনের সূচনা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত। ইসলামের ইতিহাসে এই হিজরত ছিল এক গুরুত্বপূর্ণ মোড়, যা মুসলিম সমাজকে একটি সুসংগঠিত রাষ্ট্র ও সভ্যতা গঠনের পথে এগিয়ে নিয়ে যায়।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম, যা চারটি সম্মানিত মাসের অন্যতম। এ মাসে মুসলমানরা বেশি বেশি নফল ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির আমলে মনোযোগ দেন।

হিজরি নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শুভেচ্ছা বার্তা দিয়েছে। নতুন বছর মানবকল্যাণ, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার বার্তা বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা

মন্তব্য করুন